• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:৩৫:৫০ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে ৬টি বসতঘর

১৩ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:৩৫:১০

বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে ৬টি বসতঘর

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডে ছয়টি টিনশেড বসতঘর পুড়ে গেছে। পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী চৌধুরী পাড়ায় ১২ ডিসেম্বর শুক্রবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

আগুনে চৌধুরী পাড়ার আবদুস সবুরের বাড়ির মো. কাউছার, মো. আব্বাস, আবুল কালাম, আবদুল মাবুদ, আলতাফ হোসেন ও শওকত আরা বেগমের বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়।

Ad
Ad

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আনুমানিক চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক
জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক
২৪ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:৩৬








Follow Us