• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:২৫:৩৮ (14-May-2026)
  • - ৩৩° সে:

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে

ট্রাকের পেছনে বাসের ধাক্কা, প্রাণ গেলো সুপারভাইজারের

৯ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:৫৯:১৪

ট্রাকের পেছনে বাসের ধাক্কা, প্রাণ গেলো সুপারভাইজারের

মুন্সীগঞ্জ প্রতিনিধি: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ট্রাকের পেছনে ধাক্কা দিলে তারেক (৩৫) নামে একজন নিহত হয়েছেন। নিহত তারেক বাসটির সুপারভাইজার ছিলেন, তার বাড়ি চুয়াডাঙ্গা জেলায়।

এ ঘটনায় অন্তত আরও ৭ জন বাসযাত্রী আহত হয়েছেন।

Ad
Ad

৯ জানুয়ারি শুক্রবার ভোর ৫টার দিকে সিরাজদীখান উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে নিমতলা মডার্ন গ্রিন সিটির সামনে এ দুর্ঘটনা ঘটে।

Ad

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

হাসাড়া হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বাসা পরিবহনের একটি (ঢাকা মেট্রো ব-১৫-৫০৭৬) যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা (যশোর ট-১১-৬২৩৯) ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

হাসাড়া  হাইওয়ে থানার ওসি এটি এম মাহমুদুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘন কুয়াশা ও অতিরিক্ত গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। নিহতের নাম তারেক, তার বাড়ী চুয়াডাঙ্গায়। ৬/৭ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।   এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
১৪ মে ২০২৬ বিকাল ০৫:০৪:৫৮











Follow Us