• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:১৬:০৯ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

দেওয়ানগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোরের মৃত্যু

৩১ জানুয়ারী ২০২৬ রাত ০৯:৪০:১৮

দেওয়ানগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোরের মৃত্যু

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে শ্রী দিবস (১৩) নামে কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

৩১ জানুয়ারি শনিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের হলকারচর এলাকায় পুরাতন রেললাইনের পাশের পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রী দিবস হলকারচর মাঝিপাড়া এলাকার বাসিন্দা এবং ইউনিয়ন মৎস্যজীবী দলের চুকাইবাড়ী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শ্রী জীবনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় বাবা শ্রী জীবনের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন শ্রী দিবস। মোটরসাইকেল চালাতে গিয়ে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হয় সে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০


Follow Us