• ঢাকা
  • |
  • বুধবার ২৯শে মাঘ ১৪৩২ সকাল ১০:৫৫:৫৭ (11-Feb-2026)
  • - ৩৩° সে:

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, ট্রাকে আগুন

১১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:০৪:০০

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, ট্রাকে আগুন

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এর মধ্যে এক ঘটনায় বিক্ষুব্ধ জনতা একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়।

Ad

১০ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কের দাপুনিয়া বাজার এলাকায় প্রথম দুর্ঘটনাটি ঘটে। একই সময়ে সদরের ঢাকা-ময়মনসিংহ-চুরখাই সড়কের চুরখাই বাজার এলাকায় আরেকটি দুর্ঘটনায় এক অজ্ঞাতপরিচয় পথচারীর মৃত্যু হয়।

Ad
Ad

দাপুনিয়া এলাকায় নিহত ব্যক্তি জসিম মিয়া (৩২)। তিনি ঘাগড়া ইউনিয়নের সুহিলা পশ্চিমপাড়া গ্রামের হাতেম আলী সরকারের ছেলে। স্থানীয়দের ভাষ্য, জসিম একটি বেসরকারি স্কুলের শিক্ষক ছিলেন। পারিবারিক কাজে শহরে গিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ড্রাম ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। তবে চালক পালিয়ে যেতে সক্ষম হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অন্যদিকে, চুরখাই বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাকের চাপায় এক অজ্ঞাতপরিচয় পুরুষ পথচারী নিহত হন। কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কুমুদ লাল জানান, ঘটনাস্থলেই ওই পথচারীর মৃত্যু হয়।

কোতোয়ালি থানার ওসি (অপারেশন) আজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি
আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি
১১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:৪১




ট্রাম্পকে নিয়ে সাবেক পুলিশপ্রধানের দাবি
ট্রাম্পকে নিয়ে সাবেক পুলিশপ্রধানের দাবি
১১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪৪:২৫

কানাডায় বন্দুক হামলায় নিহত ১০
কানাডায় বন্দুক হামলায় নিহত ১০
১১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৩২:২৭




Follow Us