রাঙ্গামাটি প্রতিনিধি: কর্তব্যরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় রাঙ্গামাটি জেলা পুলিশের এএসআই (নি.) মো. মাহাবুর হাসান নিহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ কাপ্তাই পুলিশ ফাঁড়িতে কর্মরত থাকা অবস্থায় দায়িত্ব পালনকালে তিনি রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কের মানিকছড়ি সেনা ক্যাম্প গেইট সংলগ্ন এলাকায় অটোরিকশায় দুর্ঘটনার শিকার হন।


দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২৫ মার্চ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র সন্তান রেখে গেছেন।
এদিকে রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available