• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:২২:২৫ (14-May-2026)
  • - ৩৩° সে:

ভাঙ্গায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৩৫

১৩ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৩৮:৪৪

ভাঙ্গায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৩৫

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

১৩ এপ্রিল সোমবার সকাল ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সংঘর্ষের পর যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৪০ ফুট গভীর খাদে পড়ে উল্টে যায়। ঘটনাস্থলেই জাহাঙ্গীর মোল্লা (৪০) নামের এক পিকআপ যাত্রী নিহত হন। তিনি ভাঙ্গা পৌরসভার কৈডুবী সদরদী গ্রামের বাসিন্দা।

Ad

এ ঘটনায় বাসে থাকা অন্তত ৩৫ জন যাত্রী আহত হন। আহতদের ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গুরুতর আহতদের ফরিদপুর ও ঢাকায় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

আহতদের অনেকের হাত, পা ও মাথায় গুরুতর আঘাত রয়েছে বলে জানা গেছে।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মামুন জানান, ফরিদপুর থেকে মাদারীপুরগামী একটি বাস এবং বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসটি খাদে পড়ে যায়।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
১৪ মে ২০২৬ বিকাল ০৫:০৪:৫৮











Follow Us