• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১০ই বৈশাখ ১৪৩৩ সকাল ১১:৪৯:০১ (23-Apr-2026)
  • - ৩৩° সে:

চট্টগ্রামে মাটি খননের সময় ধস, দুই শ্রমিক নিহত

২৩ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৫৯:৩৬

চট্টগ্রামে মাটি খননের সময় ধস, দুই শ্রমিক নিহত

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় মাটি খননের সময় ধসে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন। নিহতরা হলেন রাকিব ও তুষার, তাদের বাড়ি দিনাজপুর জেলায়।

২৩ এপ্রিল বৃহস্পতিবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ জসীম উদ্দীন জানান, বুধবার রাতে চীনা হাইড্রো কোম্পানির একটি প্রকল্পের কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক নুরুল আলম আশেক জানান, আহত শ্রমিক সাগর ও এরশাদকে চমেক হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে এবং তারা চিকিৎসাধীন রয়েছেন।

Ad

দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালানো হয় এবং নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us