• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৩:২৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

অর্থমন্ত্রীর সঙ্গে আইসিএসবি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

২৫ জানুয়ারী ২০২৪ রাত ০৮:৩০:৩৭

অর্থমন্ত্রীর সঙ্গে আইসিএসবি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) প্রতিনিধি দল।

Ad

২৫ জানুয়ারি বৃহস্পতিবার আইসিএসবি’র প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদ উল্লাহ এফসিএস’র নেতৃত্বে তারা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

Ad
Ad

কাউন্সিলের পক্ষ থেকে ইনস্টিটিউটের প্রেসিডেন্ট অর্থমন্ত্রীকে অভিনন্দন জানান। মন্ত্রীকে আইসিএসবির কাউন্সিল সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেন।

এসময় আইসিএসবি’র প্রেসিডেন্ট সদস্যদের পেশাগত উন্নয়নের জন্য আইসিএসবির বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে অর্থমন্ত্রীকে অবগত করেন এবং তার পাশাপাশি ইনস্টিটিউটের ভবিষ্যত পরিকল্পনাসমূহও তুলে ধরেন।

অর্থমন্ত্রী মহোদয় আইসিএসবি’র প্রতিনিধি দলকে ইনস্টিটিউটের জন্য তার সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।

প্রতিনিধি দলের সদস্যগণ মন্ত্রীকে তাঁর মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন যে, তাঁর সহায়তা ও নির্দেশনা ইনস্টিটিউটকে তার লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে সহায়তা করবে।

এসময় আইসিএসবি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম নুরুল আলম এফসিএস, ভাইস প্রেসিডেন্ট এ.কে.এম. মুশফিকুর রহমান এফসিএস, ট্রেজারার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এফসিএস, সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন এবং নির্বাহী পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ শামিবুর রহমান এফসিএস উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us