• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:০৮:১৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

খুলেছে পোশাক কারখানা, শ্রমিকদের আইডি কার্ডই কারফিউ পাস

২৪ জুলাই ২০২৪ সকাল ০৯:২৬:১৫

খুলেছে পোশাক কারখানা, শ্রমিকদের আইডি কার্ডই কারফিউ পাস

নিজস্ব প্রতিবেদক: আজ ২৪ জুলাই বুধবার থেকে খুলছে রপ্তানিমুখী তৈরি পোশাক খাত। চলমান পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় এ খাতের সব কারখানা আজ থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া কারফিউতে চলাচলের জন্য শ্রমিকদের আইডি কার্ডই পাস হিসেবে গণ্য হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Ad

২৩ জুলাই মঙ্গলবার রাতে কারখানা খুলে দেওয়ার ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে জরুরি বৈঠক শেষে এ তথ্য জানান বিজিএমইএ নেতৃবৃন্দ।

Ad
Ad

সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, বিদ্যমান কারফিউ পরিস্থিতিতে শ্রমিকদের চলাচলের জন্য তাদের আইডি কার্ড পাস হিসেবে বিবেচিত হবে। স্বাভাবিক সময়ের মতোই চলবে কারখানা।

ঢাকা ও এর আশপাশের সব কারখানার নিরাপত্তা নিশ্চিতে শিল্পপুলিশের বিশেষ ইউনিটসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করবেন।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে সরকার গত ১৯ জুলাই শুক্রবার রাত থেকে কারফিউ জারি করে। পাশাপাশি রবি, সোম ও মঙ্গলবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হওয়ায় কারফিউও শিথিল করা হয়। ২৪ জুলাই বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এটি শিথিল থাকছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us