• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা বৈশাখ ১৪৩৩ রাত ০৮:০৭:২১ (14-Apr-2026)
  • - ৩৩° সে:

বৈশাখের দিনে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৪ এপ্রিল ২০২৬ দুপুর ০১:৪৪:২০

বৈশাখের দিনে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

অনলাইন ডেস্ক: দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। সিদ্ধান্ত অনুযায়ী, ৯ এপ্রিল বৃহস্পতিবার সকালে দেশের বাজারের জন্য সবশেষ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছিল বাজুস।

১৪ এপ্রিল মঙ্গলবার সেই রেটেই বিক্রি হচ্ছে মূল্যবান এই ধাতুটি। নতুন দাম অনুযায়ী, মূল্যবান ধাতুটির দাম সর্বোচ্চ ৪ হাজার ৪৩২ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।

Ad
Ad

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা নির্ধারিত হয়েছে। নতুন এ দাম বৃহস্পতিবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়।

Ad

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে ক্রেতাকে গুনতে হবে দুই লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ দুই হাজার ৮৯৫ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৬৫ হাজার ২৭৯ টাকায় বিক্রি হবে।

এর আগে, ৮ এপ্রিল বুধবার ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে ক্রেতাকে গুনতে হয়েছিল দুই লাখ ৫২ হাজার ৫০৯ টাকা। অপরদিকে ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৪০ হাজার ৯২০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ছয় হাজার ৫১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৬৮ হাজার ১৯৫ টাকায় বিক্রি হয়েছিল।

বাজুস আরও জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে ক্রেতাদের কাছ থেকে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা দিতে হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য বর্ষবরণ
জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য বর্ষবরণ
১৪ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৪১:০৩









Follow Us