• ঢাকা
  • |
  • বুধবার ১৬ই বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৬:২৫:০১ (29-Apr-2026)
  • - ৩৩° সে:

প্রতি লিটার সয়াবিন তেলের দাম বাড়ল ৪ টাকা

২৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৪৩:৩৬

প্রতি লিটার সয়াবিন তেলের দাম বাড়ল ৪ টাকা

নিজস্ব প্রতিবেদক : প্রতি লিটার সয়াবিন তেলের দাম বেড়েছে চার টাকা । খোলা সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে প্রতি লিটারে ৩ টাকা।

২৯ এপ্রিল বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এসব কথা জানান।

Ad
Ad

কয়েক মাস ধরেই সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো তেলের দাম বাড়ানোর জন্য চেষ্টা করছিল। সরকার তাতে সায় দিচ্ছিল না বলে বাজারে তেলের সরবরাহ একেবারেই কমিয়ে দিয়েছিল। এই অবস্থায় আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে তেলের দাম বাড়ানোর অনুমতি দিল সরকার।

Ad

নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১৯৫ টাকা। খোলা সয়াবিন তেলের দাম ১৭৬ টাকা থেকে বাড়িয়ে ১৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ৫ লিটারের বোতল ৯৫৫ টাকা থেকে বাড়িয়ে ১০৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১১ অঞ্চলে ৮০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা
১১ অঞ্চলে ৮০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা
২৯ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০৫




এপ্রিলের ২৮ দিনেই এলো ২৯১ কোটি ডলার
এপ্রিলের ২৮ দিনেই এলো ২৯১ কোটি ডলার
২৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৪১:৩৬




প্রতি লিটার সয়াবিন তেলের দাম বাড়ল ৪ টাকা
প্রতি লিটার সয়াবিন তেলের দাম বাড়ল ৪ টাকা
২৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৪৩:৩৬



Follow Us