• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ সকাল ১০:৩৬:০৫ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

ঈদের তৃতীয় দিনে কত দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ?

৩০ মে ২০২৬ দুপুর ১২:৪৮:১১

ঈদের তৃতীয় দিনে কত দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ?

অনলাইন ডেস্ক: দেশের বাজারে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ  ৩০ মে শনিবার বিক্রি হচ্ছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। গত ২৫ মে সকাল ১০টা থেকে এই দামে সোনা বিক্রি হচ্ছে। এ ছাড়া এ দিন বাড়ানো হয়েছে রুপার দামও।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, নতুন দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত এই দামেই দেশে সোনা ২২ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায়।

২১ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।

অন্যদিকে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম রাখা হচ্ছে ৫ হাজার ৭৭৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৫ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৭২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকায় বিক্রি হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০








Follow Us