• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ রাত ০৩:২০:৪৩ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

অভিমান করে ঢাবি শিক্ষার্থী সুমাইয়ার আত্মহত্যা

৭ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৪:৫৫:১৪

অভিমান করে ঢাবি শিক্ষার্থী সুমাইয়ার আত্মহত্যা

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সুমাইয়া আক্তার (২০) নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী (ছাত্রী) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানার মাতুয়াইল মৃধাবাড়ী পশ্চিমপাড়া এলাকার নিজ বাসায় তিনি আত্মহত্যা করেন  ।

Ad

৬ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

Ad
Ad

নিহত শিক্ষার্থী সুমাইয়ার বাবা জামাল উদ্দিন জানান, উনার মেয়ে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। গত রাতে পারিবারিক বিষয় নিয়ে অভিমান করে তার নিজ রুমে গিয়ে সিলিংফ্যানের সঙ্গে ফাঁস নেয়। পরে আমরা অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বরুড়া থানায় বলেও জানান নিহতের বাবা।

ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us