• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ রাত ০৩:০৮:৫০ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

বাকৃবিতে দুই ছাত্রীকে উত্ত্যক্ত করায় তিন বহিরাগতকে মারধর

২৩ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৮:৩০:১৪

বাকৃবিতে দুই ছাত্রীকে উত্ত্যক্ত করায় তিন বহিরাগতকে মারধর

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) দুই ছাত্রীকে উত্ত্যক্ত করায় তিন বহিরাগতকে মারধর করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

Ad

২২ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ের চায়ের দোকানে ওই ঘটনাটি ঘটে। ছাত্রীদের উত্ত্যক্ত করায় ঘটনাস্থলে উপস্থিত থাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে তাদের মারধর করে। খবর পেয়ে প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন। পরে অভিযুক্তদের নিরাপত্তাকর্মীদের কাছে হস্তান্তর করা হয়।

Ad
Ad

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে আব্দুল আওয়ালের চায়ের দোকানে অবস্থান করছিলেন বাকৃবির দুই ছাত্রী। দোকানের পাশেই তিন বহিরাগত বসে বাকৃবির ওই নারী শিক্ষার্থীদের উত্ত্যক্ত করে। উত্ত্যক্তকারীরা হলেন মো. রাহাদ মিয়া, মো. জুনায়েদ এবং মো. বিজয়। তারা সবাই ময়মনসিংহের বাসিন্দা। বিষয়টি বুঝতে পেরে ঘটনাস্থলে উপস্থিত বাকৃবির শিক্ষার্থীরা তদের মারধর করে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজহারুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা রক্ষায় বাকৃবি প্রশাসন কাজ করে যাচ্ছে। খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি এবং অভিযুক্তদের বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় হস্তান্তর করি। ক্যাম্পাসে বহিরাগতরা যেন অবাধে বিচরণ করতে না পারে এবং কোনো ধরনের অনৈতিক কাজ করতে না পারে সে বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি। নিরাপদ ক্যাম্পাস গড়তে শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ে সকলের সহযোগিতা কাম্য।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us