• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:৪৩:০৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সাংবাদিকতা করা হলো না ড্যাফোডিলের তুষারের, বাড়িতে শোকের মাতম

১ মার্চ ২০২৪ সন্ধ্যা ০৭:৫৯:০২

সাংবাদিকতা করা হলো না ড্যাফোডিলের তুষারের, বাড়িতে শোকের মাতম

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: রাজধানীর বেইলী রোডে গ্রীন কজি কটেজ ভবনের কাচ্ছি ভাই রেস্টুরেন্টের অগ্নিকান্ডে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ঝালকাঠির কাঠালিয়ার তুষার হাওলাদার নিহত হয়েছেন।

Ad

১ মার্চ শুক্রবার বিকেলে কাঠালিয়ার তালগাছিয়া গ্রামে তুষারের বাড়িতে চলে শোকের মাতম। মা অঞ্জনা রানী হাওলাদার একমাত্র ছেলে তুষারকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

Ad
Ad

শুক্রবার ১ মার্চ বিকালে তুষারের পিতা দিনেশ হাওলাদার তার একমাত্র ছেলের মরদেহ বাড়িতে নিয়ে আসতে না আসতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। গ্রামের শত শত লোক মরদেহ এক নজর দেখার জন্য বাড়িতে ভিড় জমায়।

এ সময় এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। তুষারের পিতা দিনেশ হালদার ঢাকা বার্ডেম হাসপাতালে চাকরি করেন। তারা স্বপরিবারে ঢাকায় বসবাস করত।

দিনেশের দুই সন্তানের মধ্যে তুষার বড় ও অদিতি ছোট। তুষার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতা বিভাগে সদ্য অনার্স সম্পন্ন করেছেন। অগ্নিকান্ডের দিন তুষার ঐ রেস্টুরেন্টে খেতে গিয়েছিলো। শুক্রবার  রাতে তালগাছিয়া গ্রামের তার নিজ বাড়িতে সৎকার অনুষ্ঠিত হয়।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us