• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ১২:৩১:৪১ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়-পাবিপ্রবির মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

৮ মার্চ ২০২৪ সন্ধ্যা ০৭:১৯:১৬

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়-পাবিপ্রবির মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

পাবিপ্রবি প্রতিনিধি: ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

৭ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় সিরাজগঞ্জের শাহজাদপুর শহরের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।

প্রীতি ক্রিকেট ম্যাচের উদ্বোধন ঘোষণা করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম। বিকালে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস.এম. মোস্তাফা কামাল খান এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ।

ম্যাচে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৩৫ রানে জয় লাভ করে। এ সময় উভয় বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়রাসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০




Follow Us