• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৪৬:৩৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

জামালপুর ছাত্রকল্যাণ সমিতির সভাপতি শাকিল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ

১৫ নভেম্বর ২০২৪ সকাল ১০:৫১:০৫

জামালপুর ছাত্রকল্যাণ সমিতির সভাপতি শাকিল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ

পাবিপ্রবি প্রতিনিধি: আগামী এক বছরের জন্য জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি পাবিপ্রবির ২৯ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী এ এস শাকিল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মোমেন।

Ad

বুধবার ১৩ নভেম্বর সংগঠনটির উপদেষ্টামন্ডলীর স্বাক্ষরিত একটি বিবৃতিতে নতুন এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

Ad
Ad

সংঠনকে সাবলীলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মোমেন বলেন, জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি পাবিপ্রবিতে সাধারণ সম্পাদক হিসেবে আমাকে মনোনীত করায় উপদেষ্টা মন্ডলীর সম্মানিত শিক্ষক মহোদয়, সকল সিনিয়র ভাই এবং সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ সংগঠনকে আমি আমার হৃদয়ে লালন করি, আর এ সংগঠনের দায়িত্ব পেয়ে আমি গর্বিত।

সংগঠনটির সভাপতি শাকিল জানান, জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতিতে গুরুত্বপূর্ণ এ দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের ও সম্মানের। জামালপুর জেলা থেকে আগত সকল শিক্ষার্থীকের্বোচ্চ সহযোগিতা করাই হবে আমার প্রধান লক্ষ্য। সাবেকদের সাথে বর্তমান শিক্ষার্থীদের মেলবন্ধনের জন্য কাজ করে যাবে নতুন কমিটি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭


Follow Us