• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ ভোর ০৪:৫৩:১৫ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

চট্টগ্রামে আইনজীবী হত্যাকারী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বহিষ্কার

২৮ নভেম্বর ২০২৪ সকাল ০৭:৫৭:২৬

চট্টগ্রামে আইনজীবী হত্যাকারী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বহিষ্কার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ।

Ad

২৭ নভেম্বর বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এস এম সোয়েব স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

Ad
Ad

জানা গেছে, ওই শিক্ষার্থীর নাম শুভ কান্তি দাশ। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। শুভ কান্তি দাশের বাড়ি পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের আলামপুর গ্রামে।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সালাউদ্দিন শাহরিয়ার বলেন, মঙ্গলবারের একটা ঘটনার প্রেক্ষিতে ল’ (আইন) ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা জানালেন এই ছাত্র (শুভ কান্তি দাশ) জড়িত ছিলেন, যে কারণে আইন বিভাগের একাডেমিক কাউন্সিল মিটিংয়ে বসে এই ছাত্রকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ তুলে তাঁর ছাত্রত্ব বাতিলের দাবি জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে।

উল্লেখ্য, বহিষ্কার হওয়া ছাত্র শুভ কান্তি দাশের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়। সে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ ও ইসকনের সক্রিয় কর্মী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us