• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ১২:২৭:৪৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে তিতুমীর কলেজে মশাল মিছিল

১৯ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ১২:৩১:১১

কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে তিতুমীর কলেজে মশাল মিছিল

তিতুমীর কলেজ প্রতিনিধি: খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ করেছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিতুমীর কলেজের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা।

Ad

মশাল মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে টিবিগেট প্রদক্ষিণ করে পুনরায় কলেজের প্রধান ফটকে এসে শেষ হয়।

Ad
Ad

এসময় শিক্ষার্থীরা শিক্ষা-সন্ত্রাস একসাথে চলে না, শিক্ষা-বোমাবাজি একসাথে চলে না, শিক্ষা-চাঁদাবাজি একসাথে চলে না, শিক্ষা-সন্ত্রাস একসাথে চলে না, যেই হাত ছাত্র মারে সেই হাত ভেঙে দাও ইত্যাদি স্লোগান দেন।

মশাল মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, ‘আমরা শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি। কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ-স্টাইলে বেপরোয়াভাবে অস্ত্র নিয়ে একদল সন্ত্রাসী হামলা চালিয়েছে। আমাদের অনেক ভাই এখন হাসপাতালে ভর্তি। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। তিতুমীর কলেজের সাধারণ শিক্ষার্থীরা সব ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে সবসময় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬





ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:৩৪



Follow Us