• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৬:৫০:০৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার সময় পরিবর্তন

২৭ মার্চ ২০২৫ বিকাল ০৪:৪২:৩৯

কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার সময় পরিবর্তন

বাকৃ‌বি প্রতি‌নি‌ধি: ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার সময় প‌রিবর্তন হ‌য়ে‌ছে। সং‌শো‌ধিত সময় অনুযায়ী, আগামী ১২ এপ্রিল ওই পরীক্ষাটি সকাল ১১টা থেকে ১২টার পরিবর্তে বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

Ad

২৭ মার্চ বৃহস্পতিবার কেন্দ্রীয় ভ‌র্তি ক‌মি‌টির সদস‌্য স‌চিব ও বাংলা‌দেশ কৃ‌ষি বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের (বাকৃ‌বি) রে‌জিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হেলাল উ‌দ্দীন এসব তথ‌্য জানা‌ন।

Ad
Ad

জানা গে‌ছে, এ বছর ৯টি কৃ‌ষি বিশ্ববিদ্যালয়ের মোট ৩ হাজার ৮৬৩টি আসনের বিপরীতে ৯৪ হাজার ৩৬ শিক্ষার্থী আবেদন ক‌রে‌ছেন। সে হিসেবে প্রতি আসনের জন্য লড়বে প্রায় ২৫ জন শিক্ষার্থী। 

এ বিষয়ে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার (১৭ মার্চ) কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর কেন্দ্রীয় ভর্তি কমিটির চতুর্থ সভা অনুষ্ঠিত হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ১২ এপ্রিল সকাল ১১টা থেকে ১২টার পরিবর্তে বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনু‌ষ্ঠিত হবে।

উল্লেখ্য, কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয় হলো: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষিবিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us