• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:০৬:৩৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ছাত্রদলের কেন্দ্রীয় সিদ্ধান্তে ঢাকা কলেজের ৬ নেতার পদ স্থগিত

২২ মে ২০২৫ দুপুর ০১:৫৯:৩১

ছাত্রদলের কেন্দ্রীয় সিদ্ধান্তে ঢাকা কলেজের ৬ নেতার পদ স্থগিত

ঢাকা কলেজ প্রতিনিধি: সাংগঠনিক দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ঢাকা কলেজ ছাত্রদলের ছয় নেতার পদ সাময়িকভাবে স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

Ad

২১ মে বুধবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

Ad
Ad

পদ স্থগিত ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদমর্যাদার ছয় নেতা হলো- বনি ইয়ামিন সোহাগ, এমদাদুল হক তুষার, গোলাম রাব্বানী, মিজানূর রহমান রাসেল, আবুবকর সিদ্দিকী টিপু এবং আব্দুল্লাহ হিল গালিব।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক দায়িত্ব অবহেলার কারণে ঢাকা কলেজ ছাত্রদলের ছয় নেতার সাংগঠনিক পদ স্থগিত করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

জানা যায়, ঢাকা কলেজ ছাত্রদলের ছয় নেতা দীর্ঘদিন সাংগঠনিক নিয়মনীতি মেনে চলা থেকে বিরত থাকে। সতর্ক করা হলেও তারা সাংগঠনিক কার্যক্রম থেকে দূরে অবস্থান করায় কেন্দ্রীয় ছাত্রদল এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us