• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ বিকাল ০৫:৪২:৪২ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

শিক্ষার্থীদের রায়কে সম্মান জানাই: ছাত্রদল জিএস প্রার্থী হামীম

১০ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৫৪:৫৪

শিক্ষার্থীদের রায়কে সম্মান জানাই: ছাত্রদল জিএস প্রার্থী হামীম

ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করা ছাত্রদল সমর্থিত প্রার্থী শেখ তানভীর বারী হামীম নির্বাচনী ফলাফলে শিক্ষার্থীদের রায়কে সম্মান জানিয়েছেন।

৯ সেপ্টেম্বর মঙ্গলবার দিবাগত রাতে ফলাফল ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক প্রতিক্রিয়ায় তিনি এই অবস্থান জানান।

Ad
Ad

হামীম তার পোস্টে লেখেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন এটিই তাদের রায়, তবে আমি সেটিকে সাদরে মেনে নিচ্ছি। আমি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছি।”

Ad

তবে তিনি নির্বাচনী প্রক্রিয়ায় কিছু অনিয়মের অভিযোগও তোলেন।

হামীমের দাবি, “ভোটগ্রহণ সামগ্রিকভাবে উৎসবমুখর হলেও কয়েকটি কেন্দ্রে অনিয়ম হয়েছে। বিশেষ করে ভোট গণনার সময় মেশিনের ত্রুটি, জালিয়াতি এবং কারচুপি চোখে পড়েছে।”

শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও লেখেন, “প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ, আমি বরাবরই আপনাদের ভালোবাসার কাছে ঋণী। আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ বাড়লো
জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ বাড়লো
২৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:৫২:০৬

আজ সাকিব আল হাসানের জন্মদিন
আজ সাকিব আল হাসানের জন্মদিন
২৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:২৪:৪৭






Follow Us