• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:১৩:০৯ (30-Mar-2026)
  • - ৩৩° সে:

জবি ক্যাম্পাসে মহালয়ার আয়োজনে থাকবে চণ্ডীপাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৫ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:২৬:০০

জবি ক্যাম্পাসে মহালয়ার আয়োজনে থাকবে চণ্ডীপাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জবি প্রতিনিধি: আগামী ২১ সেপ্টেম্বর রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শহীদ সাজিদ ভবনের নিচতলায় শুভ মহালয়া উপলক্ষে আয়োজিত হতে যাচ্ছে বিশেষ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকছে একাধিক বিশেষ আয়োজন।

মহালয়া হিন্দু ধর্মাবলম্বীদের জন্য দেবীপক্ষের সূচনা। দিনটিকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতি বছর নানা আয়োজন করে থাকে। শুভ মহালয়া উপলক্ষে বরাবরের মতো এবারও ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি থাকছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

Ad
Ad

আয়োজক কমিটি জানিয়েছে, অনুষ্ঠানটি দুপুর ১টা ৩০ মিনিটে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হবে এবং সন্ধ্যা ৬টায় প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হবে। এদিন চণ্ডীপাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, মহিষাসুরমর্দিনীসহ একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

Ad

অনুষ্ঠানটি আয়োজন করছে জবির সনাতনী শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিবৃন্দ। আয়োজক কমিটি সবাইকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছে এবং অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সকলের উপস্থিতি কামনা করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর
হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর
৩০ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:৪৬


বকশীগঞ্জের আওয়ামী লীগের ৫ নেতা কারাগারে
বকশীগঞ্জের আওয়ামী লীগের ৫ নেতা কারাগারে
৩০ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:০২:০০








Follow Us