• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:০০:১৫ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

জকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২২ ডিসেম্বর

৬ নভেম্বর ২০২৫ সকাল ০৯:৫৩:৩৬

জকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২২ ডিসেম্বর

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫ এর তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২২ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

৫ নভেম্বর বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান এ তফসিল ঘোষণা করেন।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা ২২ ডিসেম্বর ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। সম্ভব হলে একই দিনে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।’

ঘোষিত তফসিল অনুযায়ী:

৬ নভেম্বর: খসড়া ভোটার তালিকা প্রকাশ
৯-১১: নভেম্বর ভোটার তালিকা আপত্তি ও নিষ্পত্তি
১২ নভেম্বর: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
১৩-১৭ নভেম্বর: মনোনয়নপত্র বিতরণ
১৭-১৮ নভেম্বর: মনোনয়নপত্র দাখিল
১৯-২০ নভেম্বর: বাছাই
২৩ নভেম্বর: প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ
২৪-২৬ নভেম্বর: আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি
২৭–৩০ নভেম্বর: প্রার্থীদের ডোপ টেস্ট
৩ ডিসেম্বর: চূড়ান্ত প্রার্থী তালিকা
৪-৮ ডিসেম্বর: মনোনয়ন প্রত্যাহার
৯-১৯ ডিসেম্বর: প্রচারণা
২২ ডিসেম্বর: ভোটগ্রহণ; একই দিনে গণনা
এবং ২৩ ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০


Follow Us