• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:১৩:২৭ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ঢাকা কলেজের নাজমুল হাসান

২ ডিসেম্বর ২০২৫ সকাল ১০:১৫:৫৩

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ঢাকা কলেজের নাজমুল হাসান

ঢাকা কলেজ প্রতিনিধি: বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা কলেজের নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মোহাম্মদ সানাউল্লাহ হক।

১ ডিসেম্বর সোমবার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের উপদেষ্টা নুরুল হক নুর, রাশেদ খান ও হাসান আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

Ad
Ad

বিজ্ঞপ্তিতে আরও বলা হয় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নবগঠিত এই কমিটি আগামী এক বছরের জন্য কার্যকর থাকবে।

Ad

জানা যায়, নবনির্বাচিত সভাপতি নাজমুল হাসান ঢাকা কলেজ গণিত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আর সাধারণ সম্পাদক মোহাম্মদ সানাউল্লাহ হক ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ছাত্র অধিকার পরিষদের নতুন এই কমিটিতে আরও রয়েছেন সিনিয়র সহ-সভাপতি নেওয়াজ খান বাপ্পী ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক
জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক
২৪ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:৩৬







জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ বাড়লো
জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ বাড়লো
২৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:৫২:০৬

আজ সাকিব আল হাসানের জন্মদিন
আজ সাকিব আল হাসানের জন্মদিন
২৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:২৪:৪৭


Follow Us