• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই চৈত্র ১৪৩২ রাত ১১:০৩:২৯ (26-Mar-2026)
  • - ৩৩° সে:

মহান স্বাধীনতা দিবসে কুবি শিক্ষক সমিতির শুভেচ্ছা

২৬ মার্চ ২০২৬ রাত ০৯:১৩:৪৩

মহান স্বাধীনতা দিবসে কুবি শিক্ষক সমিতির শুভেচ্ছা

কুবি প্রতিনিধি: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

২৬ মার্চ বৃহস্পতিবার শিক্ষক সমিতির পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই শুভেচ্ছা জানানো হয়।

Ad
Ad

বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রিশ লক্ষ শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত লাল-সবুজের এই পতাকা আমাদের অহংকার। রক্তে লেখা স্বাধীনতার এই বিশেষ দিনে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

Ad

শিক্ষক সমিতির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, ‘আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করছি এবং তাদেরকে ফুলের শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। আজকের এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, উনি যে দায়িত্ব পালন করেছেন তা জাতির স্বাধীনতার জন্য একটি ঐতিহাসিক পথ উন্মোচন করেছে। আজকের এই দিনে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের যে মা-বোনরা তাদের ইজ্জত জলাঞ্জলি দিয়েছেন এবং এদেশের লক্ষ লক্ষ কৃষক, শ্রমিক, যুবক যারা শহীদ হয়েছেন তাদের সকলের রুহের আত্মার মাগফেরাত কামনা করছি এবং আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করবেন এই প্রত্যাশা রাখছি। শুভ হোক আজকের এই স্বাধীনতা দিবস এবং এই স্বাধীনতা দিবসে আমরা সবাই সকল দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় করছি।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংসার ভাঙছে প্রিয়াঙ্কার!
সংসার ভাঙছে প্রিয়াঙ্কার!
২৬ মার্চ ২০২৬ রাত ০৮:৫৫:২৬





বাগেরহাটে বাড়িতে ঢুকে গুলি, যুবক নিহত
বাগেরহাটে বাড়িতে ঢুকে গুলি, যুবক নিহত
২৬ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৫০:৪৪



Follow Us