ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষিকা রুনা হত্যাকাণ্ডের ঘটনায় তথ্য সংগ্রহে গণবিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের গঠিত তদন্ত কমিটি।
২৯ মার্চ রোববার ইবি শিক্ষিকা রুনা হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ গণ বিজ্ঞপ্তি দেওয়া হয়।


বিজ্ঞপ্তিতে এ হত্যাকাণ্ডের বিষয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অবগত ব্যক্তিদের আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটির আহ্বায়কের দপ্তরে লিখিতভাবে তথ্য জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়। এছাড়া তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও সাংবাদিকদের কাছ থেকেও তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

তদন্ত কমিটি আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, তদন্তের অগ্রগতির জন্য সংশ্লিষ্টদের নিয়ে গত ২৫ মার্চ আমাদের সভা হয়েছে। সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ঘটনাস্থল পরিদর্শন, আলামত সংগ্রহ, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সাক্ষ্য গ্রহণ, সাংবাদিক ও পুলিশের নিকট থেকে তথ্য সংগ্রহ করা হবে। এছাড়া প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিদের নিকট লিখিত তথ্য চাওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available