• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ ভোর ০৫:৫৭:২৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

পবিপ্রবিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

২১ জুলাই ২০২৩ দুপুর ০২:৫৩:৩০

পবিপ্রবিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রোভার স্কাউট গ্রুপের আয়োজনে বৃক্ষরোপণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে উদ্বোধন করা হয়েছে।

Ad

২০ জুলাই বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত এ অভিযানের উদ্বোধন করেন।

Ad
Ad

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আলী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. জাহিদ হাসান,  সহকারী প্রভোস্ট আব্দুল্লাহ আল তৌফিক হাসান, সহকারী অধ্যাপক জাকারিয়া আরেফিন, পবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক মুহাম্মদ আবু হানিফসহ গার্ল ইন রোভারের অন্যান্য সদস্যরা।

এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বিভিন্ন দেশীয় ফলের গাছ রোপণ ও ডেঙ্গু প্রতিরোধক স্প্রে করা হয়।

পরে পবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক মুহাম্মদ আবু হানিফের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, ডেঙ্গু মরণঘাতী একটি রোগ। সকলকেই ডেঙ্গু প্রতিরোধে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতায় ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।

সভাশেষে উপস্থিত সকলকে নিয়ে একটি র‍্যালি আয়োজন করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us