ঢাকা কলেজ প্রতিনিধি: ঢাকা কলেজের ছাত্রাবাসে অবস্থানরত মাস্টার্স শিক্ষার্থীদের আবাসন ত্যাগের নির্দেশনা জারি করেছে কলেজ প্রশাসন।
২৩ এপ্রিল বৃহস্পতিবার ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা কলেজের বিভিন্ন ছাত্রাবাসে অবস্থানরত মাস্টার্স শ্রেণির শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ছাত্রাবাস আবাসিকতা/নবায়ন বিধিমালা অনুযায়ী মাস্টার্স শ্রেণিতে কেবল মাত্র ১ (এক) বছরের জন্য ছাত্রাবাস বরাদ্দ/নবায়ন করা হবে। যে সকল শিক্ষার্থী বিগত বছরে মাস্টার্স শ্রেণিতে অধ্যয়ন করেছে তাদেরকে আগামী ৩০ এপ্রিল-এর মধ্যে ছাত্রাবাস ত্যাগ করার জন্য নির্দেশ দেয়া হলো।

(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available