• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:০৬:৩৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

চলনবিলে বাউত উৎসব, মাছ না পেয়ে হতাশ শিকারীরা

২৯ নভেম্বর ২০২৩ দুপুর ১২:২৭:০৪

চলনবিলে বাউত উৎসব, মাছ না পেয়ে হতাশ শিকারীরা

পাবনা প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলার রুহুল বিলে দল বেঁধে মাছ ধরার আয়োজনের নাম ‘বাউত উৎসব’। দল বেঁধে বিলে নেমে কেউ পাচ্ছেন বোয়াল, কেউ বা শোল, রুই, কাতল। বেলা শেষে আবার অনেকেই বাড়ি ফিরছেন খালি হাতে।

Ad

এভাবেই চলনবিলে মাছ শিকারে মেতেছেন সৌখিন মৎস্য শিকারীরা। চলনবিলের রুহুল বিল, ডিকশির বিল, রামের বিলসহ বিভিন্ন বিলে প্রতি বছর শীতের শুরুতে মাসব্যাপী চলে এই বাউত উৎসব।

Ad
Ad

২৮ নভেম্বর মঙ্গলবার ভোর ৬টার দিকে ভাঙ্গুড়া উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলিপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়ানো অন্তত ২০টি বাস। এসব বাসে কুষ্টিয়া, নাটোর, টাঙ্গাইল, মধুপুর, বগুড়া, সিরাজগঞ্জ থেকে এসেছেন অনেক মৎস্য শিকারী।  

টাঙ্গাইল থেকে মাছ শিকারে আসা আশিকুর রহমান ও নাটোর থেকে বাউত উৎসবে আসা আরেক মৎস্য শিকারী সাইফুল ইসলাম বলেন, প্রতিবছরই আসি এই বাউত উৎসবে। কিন্তু এবার মাছ নেই বললেই চলে। তবে আমরা মাছ পাই বা না পাই, সবাই মিলে আনন্দ করি, এটাই ভালো লাগে। বিলে গ্যাস ট্যাবলেট দেওয়ায় ছোটখাটো মাছ যা আছে বেশিরভাগ মরে গেছে।

উল্লেখ্য, চলনবিলাঞ্চলে এমন উৎসব চলছে যুগের পর যুগ। বন্যার পানি নেমে যাওয়ার পর সপ্তাহের প্রতি শনি ও মঙ্গলবার নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে মাসব্যাপী চলে এই উৎসব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


Follow Us