• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই চৈত্র ১৪৩২ দুপুর ১২:০৭:৩৩ (30-Mar-2026)
  • - ৩৩° সে:

চুনারুঘাটে ইজিবাইক-কাভার্ডভ্যান সংঘর্ষে ২ নারীসহ নিহত ৩

১৪ ডিসেম্বর ২০২৩ দুপুর ০২:৫৪:৪০

চুনারুঘাটে ইজিবাইক-কাভার্ডভ্যান সংঘর্ষে ২ নারীসহ নিহত ৩

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে কাভার্ডভ্যান ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ২ নারীসহ ৩ জন নিহত হয়েছেন।

১৪ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় উপজেলার চানভাঙ্গা এলাকার নতুন ব্রিজ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত একজনের নাম তামীম। বাকিদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

Ad

বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার এসআই আলাউল হক।

তিনি জানান, চুনারুঘাট থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান চানভাঙ্গা এলাকার নতুন ব্রিজ সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের যাত্রীরা আহত হলে তাদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক ইজিবাইকচালক তামীম ও ২ নারী যাত্রীকে মৃত ঘোষণা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








পাবনায় ২৫০০ লিটার জ্বালানি তেলসহ আটক ২
পাবনায় ২৫০০ লিটার জ্বালানি তেলসহ আটক ২
৩০ মার্চ ২০২৬ সকাল ১০:৪০:৪৫




Follow Us