• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ রাত ০৯:৫৩:৩৬ (14-May-2026)
  • - ৩৩° সে:

জমিতে বিষ প্রয়োগে পাখি হত্যা করায় কৃষককে জরিমানা

১৩ জানুয়ারী ২০২৪ সকাল ১০:৪৪:২৬

জমিতে বিষ প্রয়োগে পাখি হত্যা করায় কৃষককে জরিমানা

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের ডামুড্যায় কৃষি জমিতে (গম খেত) বিষ প্রয়োগ করায় ১২টি পাখির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১২ জানুয়ারি শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই জমির মালিককে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এর আগে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত জমিতে বিষ প্রয়োগের ফলে বিভিন্ন প্রজাতির ১২টি ঘুঘু ও শালিক পাখির মৃত্যু হয়। ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়নের মধ্য সিড্যা গ্রামের খনারপাড় এলাকায় ফসলি জমির মাঠে এ ঘটনা ঘটে। কিছু পাখি জমিতে রশ্মি দিয়ে টানিয়ে রাখতে দেখা যায়। পরে পাখির মৃত্যুর বিষয়টি জানাজানি হলে ওই কৃষক পাখিগুলো মাটিতে পুঁতে রাখেন।

Ad
Ad

ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাস গুপ্ত বলেন, জানতে পেরে ডামুড্যা থানার ওসিকে নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। স্থানীয় ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানতে পারি, ১০ থেকে ১২টি পাখি মেরেছেন কৃষক শাজাহান মাদবর। পরে কৃষি জমিতে বিষ প্রয়োগ করে পাখি হত্যা করার দায়ে শাজাহানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ আইন, ২০১২ এর ৬ (১) (ক) অনুচ্ছেদ লঙ্ঘনের অপরাধে ২৬ অনুচ্ছেদ অনুসারে এই জরিমানা করা হয়। ভবিষ্যতে এমন কাজ আর করবে না, এই মর্মে মুচলেকা গ্রহণ করা হয়েছে। 

Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





চীনে মিশ্র প্রতিক্রিয়ায় ইলন মাস্ক
চীনে মিশ্র প্রতিক্রিয়ায় ইলন মাস্ক
১৪ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:৫০

১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
১৪ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৪৮

বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী
১৪ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:২৯





Follow Us