• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সকাল ০৬:৫৭:৩৪ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

পঞ্চগড়ে বিলুপ্ত প্রজাতির মদনটাক পাখি উদ্ধার

১ মে ২০২৪ সকাল ০৯:০৮:৩৪

পঞ্চগড়ে বিলুপ্ত প্রজাতির মদনটাক পাখি উদ্ধার

স্টাফ রিপোর্টার, পঞ্চগড়: পঞ্চগড়ে বিলুপ্ত প্রজাতির মদনটাক পাখি উদ্ধার করেছে বন বিভাগের সদস্যরা।

Ad

৩০ এপ্রিল মঙ্গলবার দুপুরে পঞ্চগড় বোদা পৌরসভার কলাপাড়া এলাকার বাঁশঝাড় থেকে পাখিটিকে উদ্ধার করেন স্থানীয় যুবক সাকির ইসলাম। তীব্র গরমের মাঝে আকাশে উড়তে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিল পাখিটি। উদ্ধারের পর বাড়িতে নিয়ে শরবত পানি ও স্যালাইনসহ বিভিন্ন খাবার খাইয়ে পাখিটিকে কিছুটা সুস্থ করে সে। পরে খবর পেয়ে বন বিভাগের সদস্যরা নিজদের হেফাযতে নেয় মদনটাক পাখিটিকে।

Ad
Ad

এদিকে বিলুপ্ত প্রজাতির এই মদনটাক পাখি উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে পাখিটিকে দেখতে ওই বাড়িতে ভিড় জমাতে শুরু করে এলাকাবাসী।

পাখিটিকে উদ্ধার করা যুবক সাকির ইসলাম বলেন, আমি বাদাম খেতে কাজ করছিলাম। এ সময় খেতের পাশের জমিতে থাকা বাঁশ ঝাড়ে উপর থেকে একটা কিছু পড়ার শব্দ শুনতে পাই। পরে সেখানে গিয়ে পাখিটিকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে শরবত পানি ও স্যালাইনসহ অন্যান্য খাবার খাওয়াই। এর কিছু সময় পর পাখিটা কিছুটা সুস্থ হয়ে উঠে। এদিকে খবর পেয়ে বন বিভাগের লোজন এসে পাখিটিকে নিয়ে গেছে। জানতে পেরেছি, এটি বিলুপ্ত প্রজাতির মদনটাক পাখি।

উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল করিম জানান, ওই যুবকের বাড়িতে গিয়ে পাখিটিকে উদ্ধার করে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। সুস্থ হয়ে উঠলে আবাও খোলা আকাশে তাকে অবমুক্ত করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৬:৩২:৩০




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪


Follow Us