• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ১২:৩৬:০০ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

সীমিত পরিসরে চালু হলো ইন্টারনেট

২৪ জুলাই ২০২৪ সকাল ০৯:৫৮:৩৪

সীমিত পরিসরে চালু হলো ইন্টারনেট

নিজস্ব প্রতিবেদক: পাঁচদিন পর রাজধানী ঢাকা ও চট্টগ্রামে সীমিত আকারে ইন্টারনেট সেবা চালু হয়েছে।

২৩ জুলাই মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ব্রডব্যান্ড সেবা চালু হয়। তবে মোবাইল ডাটা বন্ধ আছে।

এর আগে দুপুরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলক বলেন, আজ রাত থেকে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড সেবা চালু করা হবে।

গত ১৭ জুলাই বুধবার থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই বৃহস্পতিবার রাত থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ ছিল।

গত বৃহস্পতিবার ইন্টারনেটের ধীরগতি ও বন্ধ প্রসঙ্গে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, পরিবেশ পরিস্থিতি বিবেচনায় রেখে, গোয়েন্দা সংস্থার রিপোর্ট সব কিছু মিলিয়ে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। কিছুটা কষ্ট হতে পারে। বিনয়ের সঙ্গে অনুরোধ করবো ধৈর্যের সঙ্গে সরকারকে সহযোগিতা করবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০



Follow Us