• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:১২:৫৬ (14-May-2026)
  • - ৩৩° সে:

ফুলবাড়ীতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সনদ ও পুরস্কার বিতরণ

৩ আগস্ট ২০২৫ সকাল ১০:৪৪:২৪

ফুলবাড়ীতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সনদ ও পুরস্কার বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী নিউ শুভেচ্ছা কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেটের ২৫ জন মেধাবী শিক্ষার্থীকে সনদ, ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়েছে।

২ আগস্ট শনিবার দুপুর ১২টায় নিউ শুভেচ্ছা কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট চত্বরে আনূষ্ঠানিকভাবে এক আলোচনা সভার মধ্য দিয়ে ২৫ শিক্ষার্থীদের মাঝে এসব সম্মাননা প্রদান করা হয়।

Ad
Ad

নিউ শুভেচ্ছা কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেটের সহকারী শিক্ষক শফিকুল ইসলামের সঞ্চালনায় এতে শুভেচ্ছা বিনিময় করেন কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেটের পরিচালক শিক্ষানুরাগী আব্দুর রহিম, অতিথি রফিকুল ইসলাম, নিউ শুভেচ্ছা কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেটের প্রধান শিক্ষক তাহমিনা বেগম।

Ad

অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন- নাজমুল ফেরদৌস লাভলু, আহম্মদ আলী, খলিলুর রহমান, সাইফুর রহমান প্রমুখ।

এ সময় শিক্ষার্থীদের সামনে আরও ভালো ফলাফল করার জন্য মনোযোগ দিয়ে লেখাপড়ার আহ্বান জানানো হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি
১৪ মে ২০২৬ বিকাল ০৫:০৪:৫৮







Follow Us