• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ ভোর ০৫:৩৬:৪৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ গেল যুবকের

১৪ নভেম্বর ২০২৫ দুপুর ০২:৩৩:২৮

পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের এনায়েত বাজার কসাই পাড়া এলাকায় পাওনা টাকা চাইতে গিয়ে আকাশ ঘোষ (২৬) নামের এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছেন।

Ad

১৩ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আকাশ এনায়েত বাজার গোয়ালপাড়া পুকুরপাড় এলাকার বাসিন্দা। অভিযুক্ত সানি একই এলাকার বাসিন্দা।

Ad
Ad

স্থানীয়রা জানান, মোবাইল ফোনের ডিসপ্লে পরিবর্তন করার পর সানি নামের এক যুবক আকাশকে টাকা পরিশোধ করেনি। পাওনা টাকা চাইতে গেলে সানি ও তার সঙ্গে থাকা আরও কয়েকজন যুবক মিলে আকাশের ওপর হামলা করে এবং তাকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আকাশকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us