• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:২৩:৩৬ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রের বাইরে একাধিক ককটেল বিস্ফোরণ

১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৩:১৭

মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রের বাইরে একাধিক ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জে-৩ আসনে সদর উপজেলার মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রের অদূরে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  

Ad

১২ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. তিতুমীর বিষয়টি নিশ্চিত করেছে।

Ad
Ad

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৭টা থেকে ভোটকেন্দ্রটিতে ভোটগ্রহণ শুরু হয়। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। তবে সকাল সাড়ে ১০টার দিকে ভোটকেন্দ্রের অদূরের মাঠে পরপর ককটেল বিস্ফোরণে প্রকম্পিত হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ভোটকেন্দ্রের ভিতরে কোনো ধরনের সমস্যা হয়নি।

প্রত্যক্ষদর্শী মো. কাউসার আহমেদ বলেন, সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মাকহাটি গ্রামের পারভেজ মাঝি, রহমত মাঝি,  আসাদ মাঝি, নাঈম মল্লিক এরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এরা ধানের শীষের কামরুজ্জামান রতনের লোক বলেও জানান তিনি।

নির্বাচনী দায়িত্বে থাকা সেনাবাহিনীর ক্যাপ্টেন জুবায়ের বলেন, আনুমানিক সাড়ে ১০টার দিকে আমরা খবর পাই মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনা শোনার পরে আমাদের টিম দ্রুত এখানে চলে আসে। আসার পরে আমরা পরিস্থিতি শান্ত করি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।ৎ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:১৮:৪৬

৩ আসনের ভোট স্থগিতের দাবি জামায়াতের
৩ আসনের ভোট স্থগিতের দাবি জামায়াতের
১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫৫:৩৬

সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোট
সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোট
১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৪৭:৪৯

শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ
শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ
১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩৫:৪৪

দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ: ইসি সচিব
দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ: ইসি সচিব
১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩৪:২২

শেষ সময়ে দীর্ঘ লাইনেও উচ্ছ্বাস তরুণদের
শেষ সময়ে দীর্ঘ লাইনেও উচ্ছ্বাস তরুণদের
১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩১:০৬





Follow Us