• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:১১:৪৭ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

চট্টগ্রামে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া, আহত ৬

১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৪:২৬

চট্টগ্রামে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া, আহত ৬

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে চারজন সমর্থক ও দুজন পোলিং এজেন্ট আহত হয়েছেন।

Ad

১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলার ১ বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে।

Ad
Ad

স্থানীয় সূত্র জানায়, আহতরা ইসলামি ফ্রন্ট মনোনীত প্রার্থীর সমর্থক। আহত ব্যক্তিরা হলেন—শাহাদাত হুজুর (৪৫), মুনতাসির (২২), একরাম (২৫) ও আরিফ (৩১)। তাদের মধ্যে গুরুতর আহত দুজন হলেন পোলিং এজেন্ট মো. রুবেল ও আসিফুল ইসলাম। গুরুতর আহতদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত মো. একরাম বলেন, ‘আমি কেন এখানে এসেছি, এই কথা বলে আমাকে পায়ে মারাত্মকভাবে আঘাত করা হয়েছে। এখন ঠিকমতো হাঁটতেও পারছি না। হামলাকারীরা সবাই বহিরাগত ছিল।’

এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতা অ্যাডভোকেট লোকমান শাহ বলেন, আওয়ামী লীগের কর্মীদের প্রতিহত করতে গিয়ে জামায়াত ও সুন্নী জোটের প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিষয়টি অনিচ্ছাকৃত।

তবে স্থানীয় কয়েকজনের দাবি, বাইরে থেকে লোক এনে ইসলামি ফ্রন্ট মনোনীত প্রার্থীর সমর্থকদের ওপর হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোটকেন্দ্রের আশপাশে ছিলেন না।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় বলে জানিয়েছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, ‘ভোটকেন্দ্র থেকে নির্ধারিত দূরত্বের মধ্যেই ঘটনাটি ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিজিবি, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে অবস্থান করছেন।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ভোটে ২১ অনিয়মের অভিযোগ এনসিপির
ভোটে ২১ অনিয়মের অভিযোগ এনসিপির
১২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:০০:২২

শান্তিপূর্ণ পরিবেশে গাজীপুর–১ আসনে ভোটগ্রহণ
শান্তিপূর্ণ পরিবেশে গাজীপুর–১ আসনে ভোটগ্রহণ
১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৩:৪৮



জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৩৭:১৫

জাতির প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা
জাতির প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা
১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৭:৪৩


ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:১৮:৪৬

৩ আসনের ভোট স্থগিতের দাবি জামায়াতের
৩ আসনের ভোট স্থগিতের দাবি জামায়াতের
১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫৫:৩৬


Follow Us