নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ী-১ আসনের সবকটি ১৫৬টি কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বিজয়ী হয়েছেন।

১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ২৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. নূরুল ইসলাম পেয়েছেন ৯৯ হাজার ৭৮৫ ভোট।


ফলাফলে দেখা যাচ্ছে, ধানের শীষ প্রতীকের প্রার্থী উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে থেকে বিজয় নিশ্চিত করেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে তিনি ধারাবাহিকভাবে এগিয়ে ছিলেন।
তবে এটি বেসরকারি ফলাফল। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available