• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩রা বৈশাখ ১৪৩৩ সকাল ০৮:১২:০১ (16-Apr-2026)
  • - ৩৩° সে:

খুলনায় শপিং সেন্টারে আগুনে পুড়ল ১০ দোকান

২৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০৩:০৩

খুলনায় শপিং সেন্টারে আগুনে পুড়ল ১০ দোকান

নিজস্ব প্রতিবেদক: খুলনা মহানগরীর নিউমার্কেট সংলগ্ন বায়তুন নূর শপিং সেন্টারে অগ্নিকাণ্ড ঘটেছে।  

২৩ ফেব্রুয়ারি সোমবার রাত ১১টার দিকে আগুন লাগে। এতে মোবাইলের দোকানসহ ১০টি দোকান পুড়ে গেছে।

Ad
Ad

ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের পৌনে এক ঘণ্টার চেষ্টায় রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

Ad

ব্যবসায়ীরা জানান, সোমবার রাত ১১টা ১০ মিনিটের দিকে মার্কেটের একটি মোবাইলের ফোনের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ী ও আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

খুলনা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক এমডি আব্দুল মালেক বলেন, “বয়রা ও টুটপাড়া ফায়ার স্টেশন থেকে মোট ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনে ১০টি দোকান পুড়ে গেছে।” 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি
পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি
১৫ এপ্রিল ২০২৬ রাত ১০:১৫:৪০


বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
১৫ এপ্রিল ২০২৬ রাত ০৯:৩১:২০




Follow Us