নিজস্ব প্রতিবেদক : অনুমতি না নিয়ে অন্য পেশায় যুক্ত থাকা এবং কর্মক্ষেত্রে দায়িত্ব পালনে অবহেলাকারী শিক্ষকদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
২৭ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে চাঁদপুরের কচুয়ায় নিজ নির্বাচনী এলাকায় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


শিক্ষামন্ত্রী বলেন, কোনো শিক্ষক যদি যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোনো পেশায় লিপ্ত থাকেন, তবে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোথাও দায়িত্ব পালনে অবহেলা বা অনিয়ম হলে গণমাধ্যম তা প্রচার করতে পারে। সংবাদে প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই করে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে।

বিগত সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষক নিয়োগের চেয়ে অবকাঠামো নির্মাণে বেশি আগ্রহী ছিল, কারণ সেখানে দুর্নীতির সুযোগ ছিল। তারা শিক্ষার মানের দিকে কোনো নজর দেয়নি। আমরা সেই অচলায়তন ভাঙতে চাই।
কচুয়া উপজেলা পরিষদ চত্বরে পৌঁছালে শিক্ষামন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান সরকারি কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। এরপর তিনি উপজেলা সম্মেলন কক্ষে উন্নয়ন ও আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সভায় তিনি সরকারি কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন-জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাদ্দেক হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান রাসেল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available