• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই ফাল্গুন ১৪৩২ রাত ০৯:১২:৪১ (01-Mar-2026)
  • - ৩৩° সে:

সোনারগাঁয়ে ডোবার পাশ থেকে অজ্ঞাত কিশোরের কঙ্কাল উদ্ধার

১ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:০৩:৫৬

সোনারগাঁয়ে ডোবার পাশ থেকে অজ্ঞাত কিশোরের কঙ্কাল উদ্ধার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ডোবার পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক কিশোরের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

১ মার্চ রোববার বিকেলে উপজেলার কাঁচপুর দক্ষিণপাড়া এলাকায় স্থানীয়রা ডোবার পাশে একটি কঙ্কাল পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে।

Ad
Ad

অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহম্মেদ জানান, কঙ্কালের পাশ থেকে একটি পুরুষের প্যান্ট ও টি-শার্ট উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি কোনো কিশোরের কঙ্কাল। তবে কঙ্কালটি কতদিন আগের, সে বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

Ad

পুলিশ জানায়, উদ্ধারকৃত কঙ্কালটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল-এর মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ ও সময় সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





রংপুর আলুর বাজারে ধস, হতাশ কৃষক
রংপুর আলুর বাজারে ধস, হতাশ কৃষক
১ মার্চ ২০২৬ রাত ০৮:১৪:৫২







Follow Us