• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:৫৩:২৬ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

পদ্মা সেতুতে টোল আদায়ে রেকর্ড, তিন দিনে আয় ১৩ কোটি টাকা

২০ মার্চ ২০২৬ রাত ০৯:১৫:২১

পদ্মা সেতুতে টোল আদায়ে রেকর্ড, তিন দিনে আয় ১৩ কোটি টাকা

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়ায় পদ্মা সেতুতে যানবাহন পারাপার ও টোল আদায়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। টানা তিন দিনে সেতু থেকে ১৩ কোটি টাকার বেশি টোল আদায় হয়েছে।

সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত ১৭ থেকে ১৯ মার্চ পর্যন্ত মাওয়া ও জাজিরা প্রান্ত দিয়ে ১ লাখ ১৯ হাজারের বেশি যানবাহন পারাপার হয়েছে। এ সময়ে মোট টোল আদায় হয়েছে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকা, যা গত বছরের তুলনায় বেশি।

দৈনিক হিসাবে, ১৭ মার্চ ৩৮ হাজার ৫১৭টি যানবাহন পারাপারের বিপরীতে ৪ কোটি ১৮ লাখ ৬০ হাজার ৯০০ টাকা টোল আদায় হয়। ১৮ মার্চ ৪১ হাজার ৮৮৫টি যানবাহন থেকে আদায় হয় ৪ কোটি ৫৪ লাখ ৫ হাজার ২৫০ টাকা। আর ১৯ মার্চ ৩৯ হাজার ২৮০টি যানবাহন পারাপারের মাধ্যমে টোল আদায় হয় ৪ কোটি ৪৮ লাখ ৮৫ হাজার ৬৫০ টাকা।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ নিলয় জানান, দক্ষিণাঞ্চলের যাত্রীদের নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে কর্তৃপক্ষ নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। দ্রুত টোল আদায়ের জন্য টোল প্লাজায় বড় যানবাহনের জন্য সাতটি এবং মোটরসাইকেলের জন্য তিনটি পৃথক বুথ চালু রাখা হয়েছে।

তিনি আরও জানান, এসব ব্যবস্থার ফলে সেতুতে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং যাত্রীদের কোনো ধরনের ভোগান্তি ছাড়াই যাতায়াত নিশ্চিত করা সম্ভব হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০

Follow Us