• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ সকাল ১০:৪৮:২৫ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

ঢামেক থেকে অপহৃত দুই বছরের শিশু উদ্ধার

২২ মার্চ ২০২৬ রাত ০৯:০৮:৫০

ঢামেক থেকে অপহৃত দুই বছরের শিশু উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতরের দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে অপহৃত দুই বছরের শিশু কাজী ফুজাইলকে উদ্ধার করেছে র‍্যাব-১০। এ ঘটনায় অপহরণকারী তানভীরকে গ্রেফতার করা হয়েছে।

২১ মার্চ শনিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয় এবং অপহরণকারীকে আটক করা হয়।

Ad
Ad

জানা গেছে, গত ২১ মার্চ দুপুরে অসুস্থ নানাকে দেখতে মায়ের সঙ্গে ঢাকা মেডিকেলে গিয়ে নিখোঁজ হয় শিশু ফুজাইল। পরে অজ্ঞাতনামা ব্যক্তিরা ফোন করে পরিবারের কাছে সাড়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

Ad

ঘটনার পর শাহবাগ থানায় মামলা দায়ের করা হলে র‍্যাব-১০-এর একটি আভিযানিক দল তদন্তে নামে এবং প্রযুক্তিগত সহায়তায় অপহরণকারীর অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার তানভীর অপহরণ ও মুক্তিপণ দাবির কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‍্যাব।

উদ্ধার শিশুকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং গ্রেফতার ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
২৪ মার্চ ২০২৬ সকাল ১০:৩১:৫২










Follow Us