• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ১২:৩৬:০৫ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

বড়াইগ্রামে ধর্ষণচেষ্টা: স্কুলছাত্রীর বিষপান, অভিযুক্ত গ্রেফতার

১১ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৩৯:০৬

বড়াইগ্রামে ধর্ষণচেষ্টা: স্কুলছাত্রীর বিষপান, অভিযুক্ত গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টার ঘটনায় জড়িত আসামি মো. হৃদয় হোসেন (১৮) কে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

১০ এপ্রিল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ বন্দর নবীগঞ্জ ফেরিঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আসামি মো. হৃদয় হোসেন মো. কোরবান আলীর ছেলে, নাটোর জেলার বড়াইগ্রাম থানার পারবোর্নী গ্রামের বাসিন্দা।

র‍্যাব জানায়, গত ৭ এপ্রিল মঙ্গলবার বিকেলে ওই স্কুলছাত্রী বাবার সঙ্গে জোনাইল বাজারে গিয়ে একা বাড়ি ফিরছিল। জোনাইল মহিলা কলেজ এলাকায় পৌঁছালে হৃদয় তাকে কাঁধে তুলে পাশের ঘাসের জমিতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ছাত্রীর চিৎকারে লোকজন এগিয়ে এলে সে ছেড়ে দেয়।

পরে, বাড়ি ফেরার পথে দ্বিতীয়বারও পথ রোধ করে ধর্ষণচেষ্টা চালায় হৃদয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে কাউকে না জানানোর হুমকি দিয়ে সে চলে যায়। এই ঘটনায় লজ্জায় বাড়িতে ফিরে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে ছাত্রীটি। তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। গত ৯ এপ্রিল ভুক্তভোগীর বাবা বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করলে র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারি বাড়িয়ে আসামিকে শনাক্ত ও গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১১-এর অপারেশন অফিসার রওনক এরফান খান জানান, ভুক্তভোগী নাবালিকার বিচার নিশ্চিত করতে মামলা দায়েরের পরপরই আমরা কার্যক্রম শুরু করি। সুনির্দিষ্ট তথ্য ও নজরদারির ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০



Follow Us