• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে চৈত্র ১৪৩২ বিকাল ০৪:৫৬:৩০ (12-Apr-2026)
  • - ৩৩° সে:

শ্রীপুরে বনভূমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ

১২ এপ্রিল ২০২৬ দুপুর ০১:৩১:১২

শ্রীপুরে বনভূমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নে বন বিভাগের জমিতে জোরপূর্বক নির্মিত একটি অবৈধ পাকা স্থাপনা উচ্ছেদ করেছে বন বিভাগ।

১১ এপ্রিল শনিবার দুপুরে জাহাঙ্গীরপুর এলাকায় কাওরাইদ বিট অফিসার আলাল খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীরপুর এলাকায় বনভূমি দখল করে পাকা ঘর নির্মাণ করছিলেন স্থানীয় বাসিন্দা আফতাব উদ্দিন ও মদিনা। বন বিভাগের পক্ষ থেকে একাধিকবার বাধা দেওয়া হলেও তা উপেক্ষা করে তারা নির্মাণকাজ চালিয়ে যান। পরে শনিবার বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে অবৈধ স্থাপনাটি গুঁড়িয়ে দেন।

Ad

এদিকে অভিযোগ উঠেছে, গত কয়েক মাস ধরে শ্রীপুর রেঞ্জের বিভিন্ন এলাকায় বনভূমি দখলের প্রবণতা বেড়েছে। বিশেষ করে কাওরাইদ ইউনিয়নে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় বনভূমি দখল করে পাকা স্থাপনা নির্মাণের ঘটনা ঘটছে। এতে সরকারি জমি ধীরে ধীরে দখলে চলে যাচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।

বন বিভাগের কর্মকর্তারা জানান, প্রভাবশালী মহলের চাপের কারণে অনেক সময় দায়িত্ব পালন করতে গিয়ে বাধার মুখে পড়তে হচ্ছে। এভাবে বনভূমি উজাড় অব্যাহত থাকলে এলাকায় পরিবেশগত বিপর্যয় ও অক্সিজেন সংকট দেখা দেওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে কাওরাইদ বিট অফিসার আলাল খান বলেন, ‘বনের জমিতে যেকোনো অবৈধ স্থাপনা নির্মাণের চেষ্টা প্রতিহত করা হচ্ছে। আজ একটি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ভবিষ্যতেও কেউ দখলের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আশা ভোঁসলের মৃত্যুতে রুনা লায়লার শোক
আশা ভোঁসলের মৃত্যুতে রুনা লায়লার শোক
১২ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৫:৫৭

ডোপ টেস্টে দুই বছরের নিষেধাজ্ঞায় মাবিয়া
ডোপ টেস্টে দুই বছরের নিষেধাজ্ঞায় মাবিয়া
১২ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫০:২১






মেঘনা পেট্রোলিয়ামের জেটিতে অগ্নিকাণ্ড
মেঘনা পেট্রোলিয়ামের জেটিতে অগ্নিকাণ্ড
১২ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৩৩:১৪




Follow Us