• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:১৪:২২ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় পাস ১৪,৯৪২ জন

২৩ এপ্রিল ২০২৬ সকাল ০৭:৪৪:৪৯

প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় পাস ১৪,৯৪২ জন

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ ৮ম শিক্ষক নিয়োগের (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ করেছে। এতে ১৪ হাজার ৯৪২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

২২ এপ্রিল বুধবার রাতে এ ফল প্রকাশ করা হয়। এনটিআরসিএ সূত্র জানায়, গত ১৮ এপ্রিল অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষায় ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী অনলাইনে আবেদন করেন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৪৮ হাজার ১৪৬ জন।

প্রকাশিত ফল অনুযায়ী, মোট ১৪ হাজার ৯৪২ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। পদভিত্তিক উত্তীর্ণদের রোল নম্বর (মেধাক্রম অনুযায়ী নয়) এনটিআরসিএর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পাশাপাশি উত্তীর্ণ প্রার্থীদের মোবাইলে টেলিটকের মাধ্যমে এসএমএস পাঠিয়ে ফল জানানো হবে।

সংস্থাটি জানিয়েছে, মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রয়োজনে বিধি অনুযায়ী প্রকাশিত ফল সংশোধনের অধিকার সংরক্ষণ করেছে এনটিআরসিএ।

উল্লেখ্য, দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রতিষ্ঠান প্রধান পদে ১২ হাজার ৯৫১টি শূন্য পদের বিপরীতে প্রথমবারের মতো এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০


Follow Us