• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৫ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৪:২৭:০২ (28-Apr-2026)
  • - ৩৩° সে:

চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, ৩ জনের মৃত্যু

২৮ এপ্রিল ২০২৬ সকাল ১১:১৭:২০

চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে পড়ে গেছে। এ ঘটনায় ওই গাড়িতে থাকা তিনজন নিহত হয়েছেন। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

২৮ এপ্রিল মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার চুনতি এলাকায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন।

Ad

তিনি বলেন, মাইক্রোবাসটি কক্সবাজার থেকে খাগড়াছড়ির উদ্দেশে যাচ্ছিল। গাড়িটি চুনতি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, চট্টগ্রামমুখী কালো রঙের একটি মাইক্রোবাস চুনতির জাঙ্গালিয়া চেকপোস্ট সংলগ্ন এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। এরপর মাইক্রোবাসটি রাস্তার পাশে একটি গাছে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত পাঁচজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

লোহাগড়া ফায়ার স্টেশনের সাব-অফিসার ফিরোজ খান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে নিহতদের মরদেহ উদ্ধার করি। আমরা আসার আগেই আহতদের হাসপাতালে নিয়ে গেছেন স্থানীয়রা। মারা যাওয়াদের পরিচয় শনাক্ত করা যায়নি, তবে তারা ক্ষুদ্র-নৃগোষ্ঠী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু
২৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:০৬:৫৫


রাজধানীতে বিদেশি নাগরিককে হত্যার অভিযোগ
রাজধানীতে বিদেশি নাগরিককে হত্যার অভিযোগ
২৮ এপ্রিল ২০২৬ দুপুর ০১:৩৮:৪৭








Follow Us