• ঢাকা
  • |
  • রবিবার ২০শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৩:৫৭:২২ (03-May-2026)
  • - ৩৩° সে:

এলডিপি থেকে সহস্ত্রাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

৩ মে ২০২৬ সকাল ০৭:৫৯:৪৬

এলডিপি থেকে সহস্ত্রাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ছেড়ে সহস্রাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান করেছেন। ২ মে শনিবার বিকেলে উপজেলার কেরানিহাট এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন এলডিপি থেকে আগত নেতাকর্মীদের ফুল দিয়ে বিএনপিতে স্বাগত জানান। বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে এলডিপির বিপুলসংখ্যক নেতাকর্মী দল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন। তারা বিএনপির আগামী দিনের কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকারও ব্যক্ত করেন।

Ad
Ad

বিএনপিতে যোগ দেওয়া উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন বাজালিয়া ইউনিয়ন এলডিপির সভাপতি আনিছ সিকদার, ধর্মপুর ইউনিয়ন এলডিপির সভাপতি রিয়াদ কামাল এবং খাগরিয়া ইউনিয়ন এলডিপির নেতা আমিরুজ্জামান। এছাড়া খাগরিয়া, কালিয়াইশ, কেঁওচিয়া, ধর্মপুর, বাজালিয়া ও পুরানগড় ইউনিয়নের সহস্রাধিক নেতাকর্মী এদিন আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন বলে দাবি করা হয়।

Ad

তবে এ বিষয়ে ভিন্নমত দিয়েছে এলডিপি। দলটির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ-এর ছেলে ওমর ফারুক এই ঘটনাকে ‘অপপ্রচার’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘গণভোটের রায় উপেক্ষা করে জনগণের আস্থা ভঙ্গকারী রাজনীতির সঙ্গে এলডিপির আদর্শবান কর্মীদের নাম জড়ানোর অপচেষ্টা সফল হবে না।’

তিনি আরও দাবি করেন, ‘সরকারি দল রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে এসব বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছে।’

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সংশ্লিষ্ট মহল বলছে, বাস্তবতা যাচাই এবং দলীয় অবস্থান স্পষ্ট করতে উভয় পক্ষের বক্তব্যই গুরুত্বসহকারে বিবেচনা করা প্রয়োজন।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us