• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:২৩:৫৯ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

শাহ আমানত বিমানবন্দরে ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

৩ মে ২০২৬ সকাল ০৮:৩২:০৩

শাহ আমানত বিমানবন্দরে ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

অনলাইন ডেস্ক: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর-এ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিগারেট জব্দ করেছে কর্তৃপক্ষ। শনিবার দিবাগত রাতে আন্তর্জাতিক আগমন হলে এ অভিযান পরিচালনা করা হয়।

বিমানবন্দর সূত্রে জানা যায়, মাস্কাট থেকে আসা সালাম এয়ার-এর একটি ফ্লাইটের যাত্রী মো. শামসুদ্দিনের ব্যাগেজ তল্লাশি করে ২৮০ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। একই সময়ে লাগেজ বেল্টে যাত্রীবিহীন অবস্থায় আরও ১ হাজার ৬৫ কার্টন সিগারেট এবং একটি ল্যাপটপ পাওয়া যায়।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, জব্দ করা সিগারেট থেকে সম্ভাব্য রাজস্ব ক্ষতির পরিমাণ প্রায় ২৭ লাখ ৩০ হাজার টাকা। উদ্ধারকৃত পণ্য ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউস-এর হেফাজতে রাখা হয়েছে।

আটক যাত্রীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০

Follow Us